June 5, 2026, 5:25 am
শিরোনাম :
কৈখালী ফরেস্ট স্টেশনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ কুখ্যাত ডাকাত আটক কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২১ জেলে উদ্ধার রমজান নগর ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডশিপের এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ২ জন বনদস্যু আটক: ৪ জেলে উদ্ধার শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক। সুন্দরবনে দস্যুদের সাথে বন বিভাগের গুলি বিনিময়:হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার রমজাননগরে ফেইথ ইন এ্যাকশন সাসা টুগেদার প্রকল্পের স্টার্স্ট ধাপের সমন্বয় সভা অনুষ্ঠিত

সুন্দরবনে কোস্ট গার্ডের অ‌ভিযানে দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী অস্ত্র ও গোলাবারুদসহ আটক, ৯ জেলে উদ্ধার

নূরুন্নবী ইমন

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী অস্ত্র ও গোলাবারুদসহ আটক, জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড
শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে ২ টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩ টি দেশীয় আগ্নেঅস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং ১ টি দেশীয় অস্ত্রসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগীকে আটক করে। এসময় তাদের নিকট জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদার (৪০) বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

উদ্ধারকৃত জেলে, আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা