September 15, 2026, 7:30 pm
শিরোনাম :
শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা

রমজাননগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ওমর ফারুক , নিজেস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্টিত হয়েছে। ১৯ নভেম্বর (বুধবার) বিকাল ৪টায় রমজাননগর ইউনিয়নের সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। রমজাননগর ইউনিয়ন আমীর মাস্টার গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। প্রধান অতিথি তাঁর সংপ্তি বক্তব্যে বলেন,“জামায়াত মতায় এলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রতিশ্রæতি। সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাশে জামায়াত অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনেই আমরা বিশ্বাস করি।” সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান ও নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ, সাইদি হাসান বুলবুল, মহসিন আলম, মাওঃ আব্দুল বারী প্রমুখ। এছাড়া ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা