চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হতে পারলে সততা , দক্ষতা , জবাবদিহিতা এবং জনকল্যাণমুখী কাজ করব বলে অঙ্গীকার করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন বিএনপির আহবায়ক , শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, প্রাক্তন ইউ,পি সদস্য মৃত আলহাজ্ব সুরত আলী গাজীর পুত্র , বিএনপির মনোনয়ন প্রত্যাশি মোঃ সহিদুজ্জামান সহিদ। মোঃ সহিদুজ্জামান সহিদ জানান , আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মনোনয়ন পেলে চেয়ারম্যান হিসাবে নির্বাচন করব। আমি নির্বাচনে জয় লাভ করলে , ইউনিয়নের সব উন্নয়ন কাজের বাজেট ও বরাদ্দকৃত অর্থের হিসাব উন্মুক্ত রাখব , জনগনের সামনে তা পরিষ্কার করা হবে। জন্ম নিবন্ধন, ভিজিডি/ভিজিএফ কার্ড, বয়স্ক , বিধবা , প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য সরকারি সহায়তা বিতরনে কোন ধরনের স্বজনপ্রীতি বা ঘুষ বানিজ্য হতে দিবনা। পরিষদের নাগরিক সনদ, পারিবারিক সনদ, ওয়ারিশ সনদ, উত্তরাধিকারী সনদ,ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন , মৃত্যু নিবন্ধনসহ যাবতীয় সনদ পত্র, প্রত্যয়ন পত্র বা সেবামূলক কাজ হয়রানী ছাড়া দ্রুত প্রদান করা হবে । রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার মতো মৌলিক উন্নয়ন কাজ গুলো সঠিক ও টেকসই ভাবে সম্পন্ন করা হবে। স্থানীয় যুব সমাজকে রক্ষা করতে মাদক, জুয়া , ইভটিজিং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন ও সালিশ-বৈঠকে পক্ষপাতিত্বহীন বিচার নিশ্চিত করা হবে। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সমান ভাবে অংশ গ্রহন করে সম্প্রীতি বজায় রাখা হবে। প্রাকৃতিক দূর্যোগ বা সংকটে দলমত নির্বিশেষে সবার পাশে সবার আগে দাঁড়ানোর চেষ্টা করব। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মানোন্নয়ন ও গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হবে। ইউনিয়ন পরিষদকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তুলব।