September 15, 2026, 10:41 pm
শিরোনাম :
শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা

সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

নয়াডাক ডেস্ক :

সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

রবিবার ৪ জানুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার “Pirates of Sundarban” নামক একটি পর্যটকবাহী জাহাজ খুলনা হতে মোট ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে ৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাত সাড়ে ১০ টায় একটি বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী জাহাজটিতে ছিদ্র সৃষ্টি হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। তৎক্ষণাৎ জাহাজে থাকা একজন পর্যটক বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবারিয়া হতে পৃথক দুটি উদ্ধারকারী দল অতিদ্রুত স্পিড বোটযোগে ঘটনাস্থলে গমন করে। পরবর্তীতে উদ্ধার অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ২ জন চায়না নাগরিক, নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে। অপরদিকে, নৌ-পুলিশ কর্তৃক আরও ২০ জন পর্যটককে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা