September 11, 2026, 12:28 pm
শিরোনাম :
শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন শ‌্যামনগর প্রেসক্লাবে নির্বাচন, সভাপতি সামিউল মনির ও সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শ্যামনগরে হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন

শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ

ওমর ফারুক , নিজস্ব প্রতি‌নিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুরে স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রামজীবনপুর পশ্চিমপাড়ায় নিজস্ব পাঁচ বিঘা জমিতে প্রস্তাবিত হাসপাতাল ও বিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক সম্ভাব্যতা যাচাই এবং স্থান পরিদর্শন করেছেন জাতীয় পর্যায়ের একঝাঁক অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিত্ব।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রামজীবনপুরের কৃতী সন্তান ড. এস. এম. সাজ্জাদ হোসেন, উপপরিচালক (কলেজ), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), খুলনার নিজস্ব জমিতে প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করেন অতিথিরা।

পরিদর্শনকারী দলে ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ, সাবেক এনবিআর চেয়ারম্যান ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরাস্তু খান, সিজেডএম (CZM) ও রহিম আফরোজের চেয়ারম্যান নিয়াজ রহিম, সিজেডএম-এর নির্বাহী পরিচালক, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) সদস্য রুহুল আমিন।

এ সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এস এম ফজলুল হক, উপজেলা সেক্রেটারি গোলাম মোস্তফা, নাজমুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে অতিথিরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তারা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক শিক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নানা দিক থেকে পিছিয়ে থাকা এই জনপদে মানসম্মত চিকিৎসাকেন্দ্র ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে কর্মসংস্থান ও স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

রামজীবনপুরের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। শিগগিরই প্রস্তাবিত হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা