October 28, 2026, 5:03 pm
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। জামায়াতের চেয়ারম্যান প্রার্থী পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ দেবহাটায় বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক পাটকেলঘাটা পুলিশের অভিযানে ভেজাল সন্দেহে ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার, আটক ২ শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার  শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

পারিবারিক দ্বন্দ্বে শিশুকে আছাড়, নিহত ৩ বছরের আব্দুল্লাহ

নয়াডাক ডেস্ক :

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে তিন বছর বয়সী এক শিশুকে মাথায় তুলে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে।

মর্মান্তিক এই ঘটনা বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঘটে।
নিহত শিশুর নাম আব্দুল্লাহ। সে ওই এলাকার নুরুল আলম রাসেলের ছেলে।

নিহত শিশুর দাদী মোছাম্মৎ জোৎস্না আরা বেগম অভিযোগ করে বলেন, প্রতিবেশী দ্বীন ইসলামের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার দুপুরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দ্বীন ইসলাম তার ছেলেকে মারধর করতে আসে। ছেলের নাগাল না পেয়ে সে তার তিন বছরের নাতিকে মাথায় তুলে আছাড় মারে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, পারিবারিক কলহে শিশুর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় চরম ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা