October 27, 2026, 12:31 pm
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। জামায়াতের চেয়ারম্যান প্রার্থী পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ দেবহাটায় বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক পাটকেলঘাটা পুলিশের অভিযানে ভেজাল সন্দেহে ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার, আটক ২ শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার  শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার 

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপ সপ্তমীতে পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার।

রোববার (১৮ অক্টোবর) দুর্গাপূজার সপ্তমীতে তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলেখালি ভাই ভাই সংঘের সাধারণ সম্পাদক সাধন পরমান্যসহ অন্যরা।

এ সময় কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীর ঐতিহ্য ও সম্প্রীতির অন্যতম উৎসব। এ উৎসব সবার মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে। এই চেতনায় সবাইকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা