October 27, 2026, 12:31 pm
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। জামায়াতের চেয়ারম্যান প্রার্থী পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ দেবহাটায় বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক পাটকেলঘাটা পুলিশের অভিযানে ভেজাল সন্দেহে ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার, আটক ২ শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার  শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ

নয়াডাক ডেস্ক :

নির্বাচনী প্রচারণাকে বাধাগ্রস্থ করা এবং মাঠের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে বিএনপির মনোনয়ন প্রত্যাশি , শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সর্ব সাধারনের মধ্যে ক্ষোপের সৃষ্টি হয়েছে। সরজমিনে দেখা যায় , শারদীয় দূর্গা উৎসবে কৈখালী ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থী শুভেচ্ছা ব্যানার টানিয়েছে। ২২ শে অক্টোবর ( বৃহস্পতিবার ) রাতে একটি স্বার্থান্বেষী মহল কৈখালীর যাদার বাজার সংলগ্ন এলাকায় বিএনপি অফিসের সামনে গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করে। তবে অন্য চেয়ারম্যান প্রার্থীদের ব্যানার ক্ষতিগ্রস্থ হয়নি।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সুজন ইসলাম বলেন , আমি এ বাজারের একজন স্থানীয় ব্যবসায়ী। গতকাল রাতে আমি খেলা দেখে বাড়ী যাওয়ার সময় ব্যানার ভাল দেখে গিয়েছি । কিন্তু সকালে এসে দেখলাম কে বা কারা শাহ আলম ভাই এর ব্যানার কেটে নষ্ট করেছে। আমার মনে হয় একটি চক্র শান্ত এলাকাকে অশান্ত করার জন্য এমন জঘন্য কাজ করেছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসের দৃষ্টি আকর্ষন করছি।

এ বিষয়ে ইউনিয়ন য্বুদলের সদস্য মোঃ আলমগীর হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই স্থানে অনেক ব্যানার থাকার পরেও শুধু মাত্র শাহ আলম ভাই এর ব্যানার নষ্ট করা হয়েছে। বিষয়টি খুবি দুঃখ জনক ।

এ বিষয়ে কৈখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহবুব আজাদ খোকন বলেন , গাজী শাহ আলমের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং এলাকায় বিশৃঙ্খলা তৈরীর জন্য একটি চক্র এমন ধরনের জঘন্য কাজ করেছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে গাজী শাহ আলম বলেন , এ কাজের সাথে কারা জড়িত তাদের সনাক্ত করা সম্ভব হয়নি।। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত ) মোঃ পিয়ার উদ্দীন বলেন , বিষয়টি আমরা শুনেছি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি সর্বোচ্চ ভাবে খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা