July 28, 2026, 10:55 am
শিরোনাম :
শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা ।। জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরের নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ শামুক জব্দ করেছে বনবিভাগ শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোপ মিছিল কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে ভাজা বিক্রয়ের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মানিকখালী মোড় এলাকায় ভাজা বিক্রয়ের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ভেটখালী কলোনি পাড়ার ইঞ্জিনভ্যান চালক কামরুজ্জামান কামুর পুত্র ইমন, তার চাচা মনিরুজ্জামান ও কামু মিলে মানিকখালী মোড়ে ভাজা বিক্রি করেন। অভিযোগ রয়েছে, এই ভাজা দোকানের আড়ালেই ইমন গাঁজা বিক্রির সঙ্গে জড়িত।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোড়ের পাশের স্কুলের পেছনের আড়াল, ঋষি বাড়ির বিল এবং আশপাশের পরিত্যক্ত স্থানে নিয়মিত মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মোড়ের আশপাশে হিন্দু ও ঋষি সম্প্রদায়ের বসবাস থাকায় ভয়ের কারণে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
অভিযোগ রয়েছে, এই পরিস্থিতির কারণে আশপাশের হিন্দু পরিবারগুলো হাঁস-মুরগি ও ছাগল পালন করতেও নিরাপত্তাহীনতায় ভুগছে। মানিকখালী গ্রামের মৃত অজিত বর্মণের পুত্র নিত্যানন্দ বর্মণ জানান, তিনি ও তার স্ত্রী ধান কাটার কাজে বিল এলাকায় গেলে দিনের বেলায় বাড়ির তালা ভেঙে চুরি সংঘটিত হয়। নিত্যানন্দ আরও অভিযোগ করেন, তার বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে দিন-রাত গাঁজা ও মদের আসর বসে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হওয়ায় তারা প্রতিবাদ করতে ভয় পান। এলাকাবাসীর দাবি, স্কুলপড়ুয়া ছেলে-মেয়েরাও মাদকসেবীদের প্রভাব ও হয়রানি থেকে রেহাই পাচ্ছে না। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা