June 5, 2026, 11:24 am
শিরোনাম :
কৈখালী ফরেস্ট স্টেশনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ কুখ্যাত ডাকাত আটক কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২১ জেলে উদ্ধার রমজান নগর ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডশিপের এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ২ জন বনদস্যু আটক: ৪ জেলে উদ্ধার শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক। সুন্দরবনে দস্যুদের সাথে বন বিভাগের গুলি বিনিময়:হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার রমজাননগরে ফেইথ ইন এ্যাকশন সাসা টুগেদার প্রকল্পের স্টার্স্ট ধাপের সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে সাংবাদিক কর্মশালা ও গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওমর ফারুক , নিজেস্ব প্রতিনিধি :

শ্যামনগর উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের আয়োজনে সাংবাদিক কর্মশালা ও গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শ্যামনগর সরকারি মহসিন কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে বিকাল ৩টা থেকে বাছাইকৃত সাংবাদিকদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাংবাদিকতার উপাদান, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কলাকৌশল, বস্তুনিষ্ঠতা, তথ্য যাচাই এবং মাঠপর্যায়ে দায়িত্বশীল রিপোর্টিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন দৈনিক সংগ্রাম পত্রিকার শ্যামনগর উপজেলা সংবাদদাতা প্রভাষক হুসাইন বিন আফতাব। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ—সাংবাদিকদের উচিত সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনস্বার্থে কাজ করা এবং গুজব ও অপতথ্য পরিহার করে যাচাইকৃত সংবাদ প্রকাশ করা।

দ্বিতীয় পর্বে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক মোমিনুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা মিডিয়া বিভাগ পরিচালক অধ্যাপক আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্যামনগর একটি উপকূলীয় ও দুর্যোগপ্রবণ জনপদ। জলবায়ু পরিবর্তনের প্রভাব, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, সুপেয় পানির সংকট, বেকারত্ব ও অবকাঠামোগত সীমাবদ্ধতা—এসব সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিকভাবে সমস্যা তুলে ধরলে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তা গুরুত্ব পায় এবং দ্রুত সমাধানের পথ তৈরি হয়।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, উপকূল রক্ষা বাঁধ সংস্কার, নিরাপদ পানির ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি তাঁর অগ্রাধিকার। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে উন্নয়নের সহযাত্রী হোন। বিভাজন নয়, ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়ে শ্যামনগরকে একটি সম্ভাবনাময় জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যুরো প্রধান আলহাজ্ব আবু কওছার, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব সামিউল আযম ইমাম মনির, সুন্দরবন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক বেলাল হোসেন, রিপোটার্স ক্লাব সভাপতি এস কে সিরাজ, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মেহেদী মারুফ মিলন, সাংবাদিক সাইফুল ইসলাম, মাহমুদুল ফিরোজ বাবুল, এবিএম কাইয়ুম রাজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ আরও জোরদার হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা