June 4, 2026, 9:11 pm
শিরোনাম :
কৈখালী ফরেস্ট স্টেশনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ কুখ্যাত ডাকাত আটক কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২১ জেলে উদ্ধার রমজান নগর ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডশিপের এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ২ জন বনদস্যু আটক: ৪ জেলে উদ্ধার শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক। সুন্দরবনে দস্যুদের সাথে বন বিভাগের গুলি বিনিময়:হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার রমজাননগরে ফেইথ ইন এ্যাকশন সাসা টুগেদার প্রকল্পের স্টার্স্ট ধাপের সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাটে স্থানীয় ইউ,পি সদস্য মোঃ আবুল কালামের নের্তৃত্বে সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী ধুমঘাট গ্রামের মৃত বলোরাম মন্ডলের পুত্র সুভাষ চন্দ্র মন্ডল বাদী হয়ে শ্যামনগর থানায় একই গ্রামের গদাধরের পুত্র রবিন্দ্র নাথ , রবিন্দ্র নাথের পুত্র সুব্রতসহ ইউ,পি সদস্য মোঃ আবুল কালামকে বিবাদী করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ও সরজমিনে জানা যায় , সুভাষ মন্ডলের বাড়ী সংলগ্ন রবিন্দ্র নাথের জায়গা অবস্থিত। উক্ত জায়গায় চলাচলের জন্য রবিন্দ্র সুভাষের নিকট জাগয়া চাই। সুভাষ তার প্রস্তাবে রাজি না হলে সে বিভিন্ন জায়গায় অভিযোগ করে। সর্বশেষ ঈশ^রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সফিউল্লার মাধ্যমে শালিস হওয়ায় কথা থাকলেও ১৭ ই মে ( রবিবার) , সকাল আনুমানিক ৭টার সময় ইউ,পি সদস্য মোঃ আবুল কালামের নের্তৃত্বে রবিন্দ্র নাথসহ বেশ কয়েকজন সুভাষের বাড়ীতে হামলা চালায়। এ সময় তারা গাছ কর্তন ও বসত ভিটার ক্ষতি করে। এ বিষয়ে রবিন্দ্র বলেন , সুভাষ আমাদের সম্পত্তিতে বসবাস করে। আমরা তাকে বিনামুল্যে উক্ত জায়গা দেই। আমার জমি তার বাড়ী সংলগ্ন হওয়ায় চলাচলের জন্য সামান্য জায়গা চাইলে সে রাজি হয়না। আমি বিষয়টি স্থানীয় ইউ,পি সদস্য ও গন্যমান্য ব্যক্তি বর্গদের অবগত করি। কাল সুভাষের ক্ষতি না করে চলাচলের জন্য সামান্য পথ বাহির করার চেষ্টা করি। ইউ,পি সদস্য মোঃ আবুল কালাম বলেন , আমার উপর আনিত অভিযোগটি সম্পুন্ন মিথ্যা । আমি স্থানীয় ভাবে দুটি সংখ্যালঘু পরিবারের বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছি। এ বিষয়ে এএসআই মোঃ নিজাম উদ্দীন বলেন , অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। আজ উভয় পক্ষকে নিয়ে থানায় শালিস অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা