June 12, 2026, 8:14 am
শিরোনাম :
কালিগঞ্জের মাছ রাঙা বিল থেকে গাঁজাসহ দুই যুবক আটক শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ তিন বনদস্যু আটক শ্যামনগরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু কোটি টাকা মূল্যের সীমানা পিলারসহ ৪ সদস্য গ্রেপ্তার শ্যামনগরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ কৈখালী ফরেস্ট স্টেশনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ কুখ্যাত ডাকাত আটক কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২১ জেলে উদ্ধার রমজান নগর ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডশিপের এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ

কালিগঞ্জের মাছ রাঙা বিল থেকে গাঁজাসহ দুই যুবক আটক

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের মাছ রাঙা বিল এলাকা থেকে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১০ জুন ২০২৬) দুপুর ১টার সময় উপজেলার গোয়ালপোতা গ্রামের মাছ রাঙা বিল এলাকায় গাঁজা বিক্রয়ের সময় স্থানীয় জনতা দুই যুবককে আটক করে। পরে বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে জানানো হলে এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে আসেন।
আটককৃতরা হলেন, গোয়ালপোতা গ্রামের মুজিবর রহমানের ছেলে মো. রেজাউল (৩০) এবং শ্যামনগর উপজেলার সিরাজপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. মাসুদুর রহমান।
কালিগঞ্জ থানা সূত্রে জানা যায়, তাদের কাছ থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন জানান, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা মাধ্যমে সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা