July 28, 2026, 10:39 am
শিরোনাম :
শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা ।। জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরের নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ শামুক জব্দ করেছে বনবিভাগ শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোপ মিছিল কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ।

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে মঙ্গলবার ও বুধবার (২১-২২ জুলাই ২০২৬) গ্রাম পুলিশ ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকনট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ, রমজাননগর ও কৈখালী ইউপির গ্রাম পুলিশ এবং ঈশ্বরীপুর বাজার, বংশীপুর বাজার, নাসের আলী ব্রীজ বাজার, সোনার মোড় বাজার, কৈখালীর
পরানপুর বাজার ও যাদবপুর বাজার, মুন্সিগঞ্জের হরিনগর বাজার, মুন্সিগঞ্জ বাজার, রমজাননগরের ভেটখালী বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস, এম দেলোয়ার হোসেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম, এবং প্রকল্পের কো-অর্ডিনেটর সাব ডিস্ট্রিক লিয়াজো মোঃ আলম চৌধুরী সহ রূপান্তরের কর্মকর্তাবৃন্দ।
উক্ত ২ দিনব্যাপি প্রশিক্ষণ পরিচালনা করেন উক্ত প্রকল্পের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা শহীদ হাসান নয়ন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে নিরাপদ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা