সাতক্ষীরার শ্যামনগর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সামিউল ইসলাম পাটোয়ারীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে সুন্দরবন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টায় সুন্দরবন প্রেস ক্লাবের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় শ্যামনগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নির্মূল এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার বিষয়ে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনাকালে নবাগত ওসি মোঃ সামিউল ইসলাম পাটোয়ারী বলেন, “শ্যামনগর থানাকে মাদকমুক্তসহ সব ধরনের অপরাধ দমন করে একটি সুন্দর ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এ কাজে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”
সুন্দরবন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকরাও সমাজের উন্নয়ন ও জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। আগামীতেও সুন্দরবন ও উপকূলীয় এই জনপদের সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থে পুলিশ ও সংবাদকর্মীরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবেন।
অনুষ্ঠানে সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক স ম ওসমান গনি সোহাগ, কার্যনির্বাহী সদস্য মোঃ আকতার হোসেন, আশিকুজ্জামান লিমন, আব্দুল কাদের, দীপক মিস্ত্রী, সিনিয়র সদস্য মোঃ আইয়ুব আলী, জি এম রুস্তম আলী, আব্দুর রশিদ, আল আমিন গাজী, ফজলুল হক, আহমেদ রাজু, ইয়াছিন আলীসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।