October 28, 2026, 9:59 am
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। জামায়াতের চেয়ারম্যান প্রার্থী পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ দেবহাটায় বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক পাটকেলঘাটা পুলিশের অভিযানে ভেজাল সন্দেহে ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার, আটক ২ শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার  শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name

১৩ ই সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে অনলাইন পোর্টাল khulnavision24.com সুন্দরবনে স্মাট টিমের অভিযান , নৌকা -ট্রলার ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদে সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের স্মাট টিমের অভিযানের নামে বিভিন্ন নৌকা , ট্রলার আটক করে পরে ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ উল্লেখ করা হয়েছে। তাছাড়া মান্দারবাড়িয়া, দোবেকি,পুষ্পকাটি,নোটাবেকিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কামরুল কোম্পানী, বিপুল কোম্পানী, জামাল,শহিদুল, অয়ন কোম্পানীসহ বিভিন্ন ব্যক্তির চরপাটা নৌকা ও ট্রলার আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রকাশিত সংবাদে টেংরাখালী টহল ফাঁড়ির ওসি ইসমাইল, সহকারী মিঠুন চক্রবর্তী, এফজি বুড়িগোয়ালীনি স্টেশনের আউটসোর্সিং ড্রাইভার মহিউদ্দিন এবং আউটসোর্সিং কর্মী রুহুল আমিনকে অভিযুক্ত করা হয়েছে। উল্লেখিত সংবাদে বন বিভাগকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পুন্ন মিথ্যা ও ভিত্তীহিন। প্রকাশিত সংবাদে যে ছবিটি ব্যবহৃত হয়েছে সেটি নীলডুমুর এলাকার যা বহু আগের অভিযানের। একটি কুচক্রি মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে উক্ত মিথ্যা সংবাদ প্রকাশিত করেছে। আমরা উক্ত মিথ্যা ও ভিত্তীহিন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

প্রতিবাদকারী
মোঃ ইসমাইল হোসেন
ফরেষ্টার , ভারপ্রাপ্ত কর্মকর্তা
টেংরাখালী ফরেষ্ট টহল ফাঁড়ি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা