October 27, 2026, 1:17 pm
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। জামায়াতের চেয়ারম্যান প্রার্থী পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ দেবহাটায় বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক পাটকেলঘাটা পুলিশের অভিযানে ভেজাল সন্দেহে ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার, আটক ২ শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার  শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সাথে  সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময়

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক এলাহী মুন্নার সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় শ্যামনগরের সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ জি এম মাসুম বিল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আশেক ইলাহী মুন্না, শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক সরদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম হাজী মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসিদুর রহমান বাবু , শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু ,শ্যামনগর উপজেলা তরুণ দলের আহ্বায়ক জয়নাল মল্লিক, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আল গালিব জিকো, আদম আলী, স্বেচ্ছাসেবক দল নেতা রাহিম হোসেন,জাকারিয়া খান, ইব্রাহিম খলিল, আলামিন মোল্লা, আব্দুল হালিম,শাহাদাত হোসেন,ইমরান হোসেন শ্যামনগর পৌর বিএনপির মোক্তার  হোসেন কয়াল  সহ  বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আশেক এলাহী মুন্না বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখে।

এছাড়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল পরিবারের কেউ যদি কোন অপরাধ মূলক কাজে জড়িত হয় তাহলে তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ভাবে কঠোর অবস্থানে থাকবে। এবং প্রত্যেকটা কর্মীকে বিএনপি’র আদর্শিক রাজনীতি করার আহ্বান জানান।

সভায় সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা