June 4, 2026, 8:08 pm
শিরোনাম :
কৈখালী ফরেস্ট স্টেশনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ কুখ্যাত ডাকাত আটক কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২১ জেলে উদ্ধার রমজান নগর ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডশিপের এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ২ জন বনদস্যু আটক: ৪ জেলে উদ্ধার শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক। সুন্দরবনে দস্যুদের সাথে বন বিভাগের গুলি বিনিময়:হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার রমজাননগরে ফেইথ ইন এ্যাকশন সাসা টুগেদার প্রকল্পের স্টার্স্ট ধাপের সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালীতে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃদ্ধ পিতা পুত্রকে বাদী করে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে জানা যায় , টেংরাখালী গ্রামের মৃত এলোম বক্স গাজীর পুত্র মোঃ দাউদ আলী গাজী (৮৫) পেশায় একজন বনজীবি। সন্তানেরা ভরপোষন না দেওয়ায় বৃদ্ধ বয়সে বনজীবির কাজ করে স্ত্রীকে নিয়ে সংসার পরিচালনা করে। বৃদ্ধের ছোট পুত্র মোঃ রফিকুল ইসলাম একজন নেশাগ্রস্থ। নেশা করে বৃদ্ধ ও তার স্ত্রীকে প্রতিনিয়ত নানা ভাবে অত্যাচার , মারধর ও টাকা আদায় করে আসছে। রফিকুল নেশাগ্রস্থ হওয়ায় প্রতিনিয়ত তার স্ত্রীর সাথে বিরোধ সৃষ্টি হয়। এ কারনে তার স্ত্রী পিতার বাড়ীতে চলে যায়। রফিকুল তার বৃদ্ধ পিতাকে স্ত্রী এনে দেওয়ার জন্য বলে। সে রাজি না হওয়ায় ১০ ই মে ( রবিবার) রাত্র আনুমানিক ১২.১০ মিনিটে রফিকুল দেশীয় অস্ত্র নিয়ে বৃদ্ধ পিতাকে হত্যার জন্য আক্রমন করে। এ সময় তার আঘাতে বৃদ্ধের দুই হাত ফোলা জখম হয়। বৃদ্ধের আত্মচিৎকারে মোছাঃ মারুফা খাতুন, মোঃ শামীম হোসেন ও মোছাঃ রোকেয়া খাতুন ছুটে এসে বৃদ্ধকে রফিকুলের হাত থেকে উদ্ধার করে। বৃদ্ধ দাউদ আলী সন্তানের ভয়ে আতঙ্কে দিনযাপন করছেন। এ বিষয়ে রফিকুলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বৃদ্ধকে সবোর্চ্চ আইনি সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা