October 28, 2026, 12:57 am
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। জামায়াতের চেয়ারম্যান প্রার্থী পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ দেবহাটায় বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক পাটকেলঘাটা পুলিশের অভিযানে ভেজাল সন্দেহে ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার, আটক ২ শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার  শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

শ্যামনগরের মুন্সীগঞ্জে জামায়াতের দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

ওমর ফারুক , নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্পসীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় হরিনগর বাজারে জামায়াত কার্যালয়ে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির গাজী আবুল হোসেন।

শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য দেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ ও উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা মহসিন আলম। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা ইসলামী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ইসলামী আন্দোলনের জনশক্তিদের নৈতিকতা ও আদর্শের ক্ষেত্রে সমাজের সাধারণ মানুষের কাছে অনুকরণীয় মডেল হতে হবে। আল-কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে।

তারা আরও বলেন, সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী করতে নিজেদের নৈতিক মান উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে। এজন্য দায়িত্বশীলদের আদর্শিক ও নৈতিকভাবে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা