October 28, 2026, 3:00 am
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। জামায়াতের চেয়ারম্যান প্রার্থী পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ দেবহাটায় বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক পাটকেলঘাটা পুলিশের অভিযানে ভেজাল সন্দেহে ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার, আটক ২ শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার  শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

টেংরাখালী ফরেস্ট টহল ফাঁড়ির অভিযানে কাঠসহ নৌকা জব্দ

নয়াডাক ডেস্ক :

সুন্দরবনের উপকূলে টহল জোরদার করার অংশ হিসেবে বন বিভাগের একটি বিশেষ দল অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া একটি গরান কাঠ বোঝাই নৌকা জব্দ করেছে বন বিভাগ । সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের আওতাধীন টৈংরাখালীর ফরেস্ট টহল ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ শে আগস্ট মঙ্গলবার আনুমানিক রাত ১০ টার দিকে সিপিজি সদস্যদেরকে নিয়ে আমি সুন্দরবনের উপকূলবর্তী মইজদ্দির মোড় সংলগ্নে আনসারের দোকানের সামনে নদী চরে অভিযান চালিয়ে চোরাকারবারিদের এই নৌকাটি আটক করা হয়।বনের গহীন থেকে অবৈধভাবে কেটে আনা প্রচুর পরিমাণ গরান কাঠ নৌকাটিতে বোঝাই করা ছিল। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকাটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে বনকর্মীরা কাঠ ভর্তি নৌকাটি উদ্ধার করে নিকটবর্তী টেংরাখালী ফরেস্ট টহল ফাঁড়ি অফিসে নিয়ে আসে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হবে এবং পলাতক অপরাধীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বন বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা