October 27, 2026, 6:26 pm
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। জামায়াতের চেয়ারম্যান প্রার্থী পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ দেবহাটায় বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক পাটকেলঘাটা পুলিশের অভিযানে ভেজাল সন্দেহে ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার, আটক ২ শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার  শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

কালিগঞ্জে একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার কালিগঞ্জে একই পরিবারের চার সদস্যকে খাবার বা পানীয়ের সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ মিশিয়ে অচেতন করার অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাজুয়াগড় গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে গ্রামের মৃত জিয়াত আলী গাজীর ছেলে শোকর আলী গাজী (৪০), তাঁর স্ত্রী ঝুমা পারভীন (৩০), ছেলে পিনন গাজী (১০) ও মেয়ে জিমি পারভীন (১৪) অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে রাত ১২টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের ধারণা, ওই দিন দুপুরের পর কোনো এক সময় খাবার বা পানীয়ের সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ মিশিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। তবে কী কারণে বা কীভাবে তারা অসুস্থ হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়।

স্থানীয় আব্দুস সালাম জানান, ঘটনার রাতে তাঁর বাসা থেকে একটি মোটর চুরি এবং শোকর আলীর একটি গাছ কেটে দেওয়ার ঘটনা ঘটে। এর পর পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে পড়েন বলে তিনি জানান।

অভিযোগকারী পরিবারের দাবি, এর আগেও তাদের নিজ জমির বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ক্ষতিসাধন করা হয়েছে। পাশাপাশি আর্থিক ও সামাজিকভাবে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দেওয়ারও অভিযোগ করেন তারা।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা