October 28, 2026, 6:11 pm
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। জামায়াতের চেয়ারম্যান প্রার্থী পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ দেবহাটায় বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক পাটকেলঘাটা পুলিশের অভিযানে ভেজাল সন্দেহে ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার, আটক ২ শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার  শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

কালিগঞ্জে ওজু করতে গিয়ে পুকুরে প‌ড়ে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার কালিগঞ্জে মাগরিবের নামাজের জন্য ওজু করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে রেজাউল মোড়ল নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা মৎস্য সেট-সংলগ্ন নিজ বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের প্রস্তুতি হিসেবে বাড়ির পাশের পুকুরে ওজু করতে যান রেজাউল মোড়ল। একপর্যায়ে তিনি পুকুরের পানিতে পড়ে যান। পরিবারের সদস্যদের ধারণা, স্ট্রোক করার কারণে তিনি পানিতে পড়ে যেতে পারেন।

ওজু করতে যাওয়ার পর দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাঁকে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

নিহত রেজাউল মোড়ল পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি প্রতিদিন বাঁশতলা মৎস্য সেট থেকে মাছ কিনে স্থানীয় বাঁশতলা বাজারে বিক্রি করতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা