October 27, 2026, 1:16 pm
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। জামায়াতের চেয়ারম্যান প্রার্থী পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ দেবহাটায় বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক পাটকেলঘাটা পুলিশের অভিযানে ভেজাল সন্দেহে ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার, আটক ২ শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার  শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

পাটকেলঘাটা পুলিশের অভিযানে ভেজাল সন্দেহে ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার, আটক ২

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল সন্দেহে ১৬টি ড্রামে প্রায় ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই ভ্যানচালককে আটক করা হয়েছে।
​আজ বুধবার (২১ অক্টোবর) বিকেল আনুমানিক ৩:০০ ঘটিকার সময় পাটকেলঘাটা পুরাতন থানার সামনের পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
​পুলিশ ও ডিএসবি সূত্রে জানা যায়, ঘটনার সময় দুটি ভ্যানে করে মোট ১৬টি প্লাস্টিকের ড্রামে করে তেল নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে সন্দেহ হলে সাতক্ষীরা ডিএসবি’র তালা ও পাটকেলঘাটা থানা জোনের ওয়াচার কনস্টেবল মোঃ হাবিবুর রহমান ভ্যানচালকদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় চালকরা অসঙ্গতিপূর্ণ ও ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করলে সন্দেহ আরও গভীর হয়।
​পরবর্তীতে বিষয়টি তাৎক্ষণিকভাবে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবগত করা হয়। ওসির নির্দেশে পুলিশ ও ডিএসবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৮০০ লিটার তেল বহনকারী ড্রামগুলো জব্দ করে এবং দুই ভ্যানচালককে আটক করে থানায় নিয়ে আসে।
​আটককৃত ভ্যানচালকরা হলেন— সাতক্ষীরা সদর থানার পুরাতন সাতক্ষীরা এলাকার দেলদার সানার ছেলে নুর ইসলাম (৪২) এবং একই থানার ধুলিহর সানা পাড়ার মোঃ মোসলেম আলীর ছেলে মোঃ ইউনুস আলী (৪৮)।
​প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত তেল ঢাকার কল্যাণপুরের ‘জে আর জে ফুড এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামক প্রতিষ্ঠান থেকে (মেমো নম্বর-২১৭, তারিখ: ২০/১০/২০২৬ খ্রি:) চালানের মাধ্যমে ‘গ্রামীণ জীবন, সাতক্ষীরা সদর’ (মোবাইল: ০১৮৯২১৪৫৩৬৯) এর নামে আমদানি করা হয়েছিল।
​বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা সংস্থা (ডিএসবি) সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত তেলের গুণগত মান পরীক্ষা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ সংক্রান্ত অন্যান্য তথ্য উদঘাটনে এলাকায় গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা