সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬ নম্বর রমজাননগর ইউনিয়নের জামায়াতের অফিস বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত। ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার সকাল ৯টা থেকে ভেটখালী বাজার জামায়াতের অফিসে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার কর্ম পরিষদের সদস্য ডাক্তার ইমাম হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত রমজাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মাওলানা ডাক্তার আবির হাসান কাওছার।
রমজাননগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে নারী ও পুরুষ—সবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা থাকবে। এ উদ্যোগের মাধ্যমে রক্তদানে আগ্রহী মানুষকে উৎসাহিত করা এবং জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য।
আয়োজকদের আহ্বান: মানবিক এ উদ্যোগে অংশ নিয়ে নিজের রক্তের গ্রুপ জেনে নিন। আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একজন মানুষের জীবন।