September 12, 2026, 2:32 pm
শিরোনাম :
শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন শ‌্যামনগর প্রেসক্লাবে নির্বাচন, সভাপতি সামিউল মনির ও সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

ধেয়ে আসছেন ঘূর্নিঝড়

Reporter Name

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এ সময় দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত এবং বজ্রঝড়ের দিনও বেড়ে যেতে পারে।

দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক বা দুটি নিম্নচাপে এবং একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এছাড়া আগামী ৩ মাসে দেশে ৬ থেকে ১০ দিন বজ্রঝড় হতে পারে। সেই সঙ্গে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দেশে বিচ্ছিন্নভাবে ২ থেকে ৩টি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮° সে.) বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সদ্য বিদায়ী আগস্টে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হলেও দেশের অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।
এই অবস্থায় চলতি সেপ্টেম্বরে ঢাকা বিভাগে ২৬০ থেকে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এ মাসে চট্টগ্রাম বিভাগে ৩৩০ থেকে ৩৬০ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ৩১০ থেকে ৩৩০ মিলিমিটার, সিলেট বিভাগে ৩৬০ থেকে ৩৯০ মিলিমিটার, রাজশাহী বিভাগে ২৪০ থেকে ২৭০ মিলিমিটার, রংপুর বিভাগে ৩৬০ থেকে ৩৯০, খুলনা বিভাগে ২৭০ থেকে ২৮০ এবং বরিশাল বিভাগে ৩১০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদরা নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে উপকূলীয় এলাকায় বসবাসকারীদের জন্য ঘূর্ণি ঝড় প্রস্তুতি গ্রহণ, বজ্রপাত থেকে সুরক্ষার ব্যবস্থা এবং কৃষকদের জন্য আগাম বন্যা ও অতিবৃষ্টির ঝুঁকি বিবেচনায় নিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা