September 12, 2026, 2:32 pm
শিরোনাম :
শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন শ‌্যামনগর প্রেসক্লাবে নির্বাচন, সভাপতি সামিউল মনির ও সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

শ্যামনগরে ঘোলা ত্রিমোহনা কলেজের উদ্বোধন

ওমর ফারুক, নি‌জেস্ব প্রতিনিধি

শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঘোলা এলাকায় নবনির্মিত ঘোলা ত্রিমোহনা কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজটির শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার নায়েবে আমীর ও জয়নগর ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, জেলা বিএনপির অন্যতম নেতা প্রফেসর আবু সাঈদ, উপজেলা বিএনপি নেতা আশিক এলাহি মুন্না, উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা নজরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রুহুল কুদ্দুস, বিএনপি নেতা আব্দুর রশিদ ঢালী, বিএনপি নেতা আনোয়ার হোসেন ঢালী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হালিম এবং স্থানীয় জনপ্রতিনিধি আব্দুস সবুর গাজীসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ কলেজ প্রতিষ্ঠা স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করবে এবং এলাকার সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।”

অনুষ্ঠান শেষে কলেজটির সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করে দোয়া পরিচালনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনগণ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা