April 23, 2026, 10:15 am
শিরোনাম :
সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড শ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধন রমজাননগরে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত বন্য শুকর লোকালয়ে : কৈখালী ফরেষ্ট কর্তৃক সুন্দরবনে অবমুক্ত শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ রমজাননগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী।

শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে চার সন্তানের জননীর আত্মহত্যা

নয়াডাক ডেস্ক :

২৬ শে অক্টোবর ( রবিবার) সকাল ৮টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে চার সন্তানের জননী নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে টেংরাখালী গ্রামের মৃত আসমতের স্ত্রী মাজিদা বেগম (৫০)। সরজমিনে জানা যায় , বিগত দুই বছর পূর্বে মাজিদার স্বামী আসমত মরনব্যাথি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করে। সেই থেকে মাজিদা মানসিক রুগি হয়ে পড়ে। রবিবার সকালে বাড়ীতে কেউ না থাকার সুবাদে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনার স্থান থেকে লাশ উদ্ধার করে সুরত হাল সম্পর্ন্ন করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পুলিশ দাফন সম্পর্ন্ন করার জন্য অনমতি প্রদান করেন। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন , সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। মাজিদা বেগম একজন মানসিক রুগি ছিল। অভিযোগ না থাকায় লাশের সুরত হাল শেষে দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা