September 15, 2026, 11:16 pm
শিরোনাম :
শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা

আজ সাতক্ষীরা জেলার গর্বের দিন

নয়াডাক ডেস্ক :

আলহামদুলিল্লাহ, দীর্ঘ দিনের প্রত্যাশা অবশেষে পূরণ হলো। “সাতক্ষীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প” একনেক সভায় অনুমোদন লাভ করায় সাতক্ষীরা জেলাবাসী আজ সত্যিই গর্বিত ও আনন্দিত।

এই ঐতিহাসিক প্রকল্প অনুমোদনের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই-
মাননীয় মন্ত্রিপরিষদ সচিব জনাব শেখ আব্দুর রশিদ,
মাননীয় যুগ্ম সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার পিএস জনাব আবুল হাসান,
এবং উপ-সচিব জনাব আকবর হোসেনসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ব্যক্তিবর্গকে।

এই সফলতার পেছনে রয়েছে সাতক্ষীরা জেলা সমিতি, সকল উপজেলা সমিতি, দরদি, সাতক্ষীরা ফোরাম, সাতক্ষীরাভিত্তিক নাগরিক অধিকার কমিটি, ও জেলা প্রশাসনসহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও আন্তরিক পরিশ্রম।

বিশেষ ধন্যবাদ জানাই সেইসব সংবাদকর্মী, তরুণ নেতৃত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিদের, যারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলার অবহেলা ও অবকাঠামোগত দুর্দশার চিত্র তুলে ধরে জনমত গঠনে ভূমিকা রেখেছেন। বিশেষভাবে শামীম ভাই, আব্দুল্লাহ আল মামুন ভাইসহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাতক্ষীরা জেলার গ্রামীণ অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা ও জনজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে – ইনশাআল্লাহ।

ঐক্যবদ্ধ ও পথ চলা হোক আগামী দিনের পথ চলার অঙ্গীকার

মাওলানা আবদুর রহমান
আমির, শ্যামনগর উপজেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা