July 30, 2026, 1:40 pm
শিরোনাম :
দায়িত্বশীলতায় শিক্ষার্থী-অভিভাবকদের আস্থার প্রতীক সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযান বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ঔষধ উদ্ধার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবসে র‌্যা‌লি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ শ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা , কৃষকের মাথায় হাত শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা ।। জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরের নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ শামুক জব্দ করেছে বনবিভাগ শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ।

মনোনয়নপত্র বাতিল-গ্রহণ: ইসিতে আপিল কার্যক্রম শুরু

নয়াডাক ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের শুরু হয়েছে।

আজ (৫ জানুয়ারি) সোমবার থেকে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ প্রার্থী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান কিংবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি এই আপিল দায়ের করতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে একটি কেন্দ্রীয় আপিল কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথে আপিল আবেদন গ্রহণ করা হবে।

খুলনা অঞ্চলের মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার প্রার্থীদের জন্য নির্ধারিত হয়েছে ১নং বুথ। রাজশাহী অঞ্চলের জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার আপিল গ্রহণ করা হবে ২নং বুথে। রংপুর অঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রার্থীদের জন্য রয়েছে ৩নং বুথ।

চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার আপিল গ্রহণ করা হবে ৪নং বুথে। কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার আপিল আবেদন জমা দিতে হবে ৫নং বুথে। সিলেট অঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রার্থীদের আপিল গ্রহণ করা হবে ৬নং বুথে।

ঢাকা অঞ্চলের টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আপিল আবেদন জমা দিতে হবে ৭নং বুথে। ময়মনসিংহ অঞ্চলের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার জন্য নির্ধারিত রয়েছে ৮নং বুথ। বরিশাল অঞ্চলের বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার আপিল গ্রহণ করা হবে ৯নং বুথে। ফরিদপুর অঞ্চলের রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ১০নং বুথে।
ইসি জানায়, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে আপিল করতে হলে কমিশন সচিবালয়ের সচিবের কাছে নির্ধারিত ফরমেটে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণসংবলিত বিবৃতি এবং সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে। একটি মূল কপিসহ মোট সাতটি কপি আপিল কেন্দ্রে জমা দিতে হবে। আবেদন অবশ্যই সংশ্লিষ্ট অঞ্চলের নির্ধারিত বুথে ৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে দাখিল করতে হবে।

নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষ আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে দাখিলকৃত সব আপিল নিষ্পত্তি করবে। আপিলের রায়ের কপি পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে, যা আপিলের কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে। এদিকে ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, মনোনয়নপত্র বাছাই শেষে সারা দেশে কতটি মনোনয়নপত্র বৈধ ও কতটি বাতিল হয়েছে, তার তথ্য একই দিন রাতে প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং তাদের পক্ষে কাজ করা ব্যক্তি ও সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা