April 20, 2026, 10:02 pm
শিরোনাম :
সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড শ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধন রমজাননগরে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত বন্য শুকর লোকালয়ে : কৈখালী ফরেষ্ট কর্তৃক সুন্দরবনে অবমুক্ত শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ রমজাননগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী।

ইয়াবা সহ পিতা-পুত্র আটক

নয়াডাক ডেস্ক :

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার দলকা লক্ষিপুর স্কুলপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম আজ দুপুর ১৫:৪৫ ঘটিকায় দামুড়হুদা থানাধীন দলকা লক্ষিপুর স্কুলপাড়া গ্রামে অভিযান চালায়।এসআই (নিঃ) জুম্মান খান, এএসআই (নিঃ) মোঃ মোত্তালেব হোসেন এবং এএসআই (নিঃ) মোঃ ছানোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওই গ্রামের আসামী সাইদুল ইসলামের বসতবাড়ির উঠানে অবস্থান নেয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে হাতেহাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো বাবা ও ছেলে-মোঃ সাইদুল ইসলাম ওরফে কালাচাঁন (৪০), পিতা- মৃত নওশাদ ও মোঃ ছাব্বির হোসেন (২০), পিতা- মোঃ সাইদুল ইসলাম।উভয়ই দামুড়হুদা থানার দলকা লক্ষিপুর গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা পিতা ও পুত্র। গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ৬০ (ষাট) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ডিবি পুলিশ জানায়, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের কড়াল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং জেলাকে মাদকমুক্ত করতে এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে জেলা পুলিশ বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা