October 28, 2026, 1:54 am
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। জামায়াতের চেয়ারম্যান প্রার্থী পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ দেবহাটায় বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক পাটকেলঘাটা পুলিশের অভিযানে ভেজাল সন্দেহে ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার, আটক ২ শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার  শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সুন্দরবনে অভিযান, ২২ জেলে আটক, দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ

নয়াডাক ডেস্ক :

সুন্দরবন-এর মান্দারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২২ জন জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় তাদের ব্যবহৃত দুটি ট্রলার, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং কয়েক মন শাপলা পাতা মাছ জব্দ করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (সকাল ১০টা) নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে মান্দারবাড়িয়া সংলগ্ন নদী এলাকায় সন্দেহজনকভাবে মাছ আহরণের সময় জেলেদের আটক করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা সহকারী বন সংরক মশিউর রহমান জানান, জেলেরা অনুমতি ছাড়া সংরতি বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন।
অভিযানকালে দুটি ট্রলার থেকে,দড়িবড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি আনুমানিক ৪০০ কেজি শাপলা পাতা মাছও জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রলার ও সরঞ্জাম বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে।
আটক ২২ জন জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্দরবনের জীববৈচিত্র রা এবং অবৈধ আহরণ বন্ধে বনবিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা ও কঠোর নজরদারির মধ্যেও কিছু অসাধু জেলে জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে সুন্দরবনের ভেতরে প্রবেশ করছেন। তবে বনবিভাগ বলছে, আইন অমান্য করে বনসম্পদ আহরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । সুন্দরবনের পরিবেশ ও মৎস্যসম্পদ সংরণে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা জারি থাকে। এ ধরনের অভিযানের মাধ্যমে বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রায় কাজ করছে। আটককৃত জেলেরা হলেন

১. জামাল হওলাদার (৩২), পিং- ছাত্তার হাওলাদার, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ২. মোঃ ছোমেদ (৪৫), মমিনুদ্দিন হাওলাদার, গ্রাম: মহিপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ৩. মোঃ কালু (৪৮), পিং- আবুল ফরাজ হাওলাদার, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ৪. ফরহাদ (৩০), পিং- আব্দুল মজিদ, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ৫. মোঃ ইয়াছিন খান (৪০), পিং- আব্দুর রহমান খান, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ৬. দুলাল গাজী (৩০), মোঃ শাহ আলম গাজী, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ৭. মোঃ হানিফ হাওলাদার (৪০), পিং- মৃত ওয়াহেদ হাওলাদার, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ৮. মোঃ রাসেল (৩০), পিং- মজিবর হাওলাদার, গ্রাম: চাপলি, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ৯. মোঃ শফিকুল খান (২০), পিং- মফিজ খান, গ্রাম: কোদালীয়া, থানা: মোল্লাহাট, জেলা: বাগেরহাট, ১০. রাজীব হাওলাদার (অপ্রাপ্ত), পিং- জামাল হাওলাদার, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ১১. ইসমাইল (অপ্রাপ্ত), পিং- মোঃ নিজাম মির, গ্রাম: তালতলী, থানা: তালতলী, জেলা: পটুয়াখালী, ১২. ইব্রাহিম (অপ্রাপ্ত), পিং-আফজাল হাওলাদার, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ১৩. মোঃ শরিফ মিয়া (অপ্রাপ্ত), পিং- বাদশা মিয়া, গ্রাম: দনি বড়বিঘা, থানা: পটুয়াখালী সদর, জেলা: পটুয়াখালী। এ বিষয়ে জেলেদের কাছে জানতে চাইলে, জেলেরা বলেন কুয়াশার কারণে আমরা পথ ভুলে মান্দারবাড়িয়া এলাকার কাছাকাছি আসলে বন বিভাগের একটি টহল দল আমাদেরকে আটক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা