June 5, 2026, 12:47 pm
শিরোনাম :
কৈখালী ফরেস্ট স্টেশনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ কুখ্যাত ডাকাত আটক কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২১ জেলে উদ্ধার রমজান নগর ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডশিপের এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ২ জন বনদস্যু আটক: ৪ জেলে উদ্ধার শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক। সুন্দরবনে দস্যুদের সাথে বন বিভাগের গুলি বিনিময়:হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার রমজাননগরে ফেইথ ইন এ্যাকশন সাসা টুগেদার প্রকল্পের স্টার্স্ট ধাপের সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপের পর সড়কের মধ্যভাগ হতে বিদ্যুতের খুঁটি অপসারণ করা হয়েছে। ইউএনও’র নির্দেশনার পর স্থানীয় সরকার বিভাগ ও পল্লী বিদ্যুৎ সমিতি সোমবার উপজেলার পোড়াকাটলা-নীলডুমুর সংযোগ মধ্যভাগ থেকে উক্ত খুঁটি অপসারণ করে। এর আগে মধ্যভাগে বিদ্যুতের খুঁটি রেখে নির্মানাধীন সড়কের কাজ এগিয়ে নেয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক সড়কের মধ্যভাগ থেকে বিদ্যুতের খুঁটি অপসারনের উদ্যোগ নেন।
উপজেলার নীলডুমুর খেয়াঘাট থেকে পোড়াকাটলা পর্যন্ত বিস্তৃত উক্ত সড়ক ধরে প্রতিদিন হাজারও মানুষের পাশাপাশি শত শত ছোট যানবাহন চলাচল করে থাকে। মধ্যভাগ থেকে খুঁটি সরে যাওয়ায় যানবাহন ও মানুষ চলাচলের পথ বিস্তৃত হওয়ায় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এধরনের আরও জনহিতকর কাজে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছে।
জানা যায় দীর্ঘদিন ধরে অবহেলিত নীলডুমুর-পোড়াকাটলা সংযোগ সড়কে সম্প্রতি কার্পেটিং এর কাজ শুরু হয়। তবে বিদ্যুতের একটি পোল রাস্তার মাঝ বরাবর থেকে যাওয়ায় রাস্তা কার্পেটিং হলেও তার ব্যবহার নিয়ে সমালোচনা শুরু হয়। এসময় ফান্ড না থাকার কারনে এলজিইডি কতৃপক্ষ উক্ত খুঁটি অপসারণের বিষয়টি উপেক্ষা করে। একইভাবে স্থানীয়দের কোন অভিযোগ না থাকার পাশাপাশি বাজেটগত সমস্যার দরুন পল্লী বিদ্যুত বিভাগও বিষয়টি এড়িয়ে যায়। পরবর্তীতে সাধারণ মানুষের মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার রাস্তার সর্বোচ্চ ভাল ব্যবহার নিশ্চিত করতে দুই পক্ষকে নিয়ে বিদ্যুত এর উক্ত খুঁটি অপসারণের উদ্যোগ নেয়।
পোড়াকাটলা গ্রামের নীলকান্ত রপ্তান জানান সড়ক নির্মানের দায়িত্বে থাকা এলজিইডি ও পল্লী বিদ্যুত বিভাগ বিষটি এড়িয়ে গিয়েছিল। তবে নির্বহী অফিসারের ত্বরিৎ হস্তক্ষেপে এখন রাস্তা সম্পুর্ন চলাচলের উপযোগী হবে।
নীলডুমুর গ্রামের আব্দুল খালেকের ভাষ্য রাস্তার মধ্যে খুঁটি থাকায় তার কার্পেটিং নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে উপজেলা নির্বাহী অফিসারের পদক্ষেপে এখন এলাকার মানুষ উক্ত রাস্তা দিয়ে যানবাহন চলাচলেরও সুযোগ পাবে। এছাড়া রাস্তার মধ্যভাগ থেকে খু৭টি অপসারিত হওয়ায় দুর্ঘটনার শংকা কমলো বলেও দাবি তার।
উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক জানান তিনি বিষয়টি জানতে পেরে পল্লী বিদ্যুৎ এবং এলজিইডি কতৃপক্ষকে বিষয়টি নিরসনে যাবতীয় কার্যক্রম সম্পন্নের জন্য বলেছিলোম। তবে চিঠি তৈরী এবং সংশ্লিষ্ঠ দপ্তরে পৌছানোর ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা