শ্যামনগরে গাঁজাসহ গোবিন্দ কুমার নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা ।
সাতক্ষীরার শ্যামনগরে গাঁজাসহ আটক গোবিন্দ কুমার নিজ মুখে নিজের দোষ স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছ থেকে বেরিয়ে এসেছে আরেক মাদক সরবরাহকারীর নাম।
জানা যায়, হরিনগর এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরার সময় ‘কালিয়ার কন্ঠএর শ্যামনগর প্রতিনিধি ফয়েজ আহমেদ এবং তার বন্ধুরা গোবিন্দ কুমারকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। সমাজসেবক আমীর হামজা আবু, ইউপি সদস্য জিয়াউর রহমান, আব্দুল জলিলসহ গণ্যমান্য ব্যক্তিদের সামনে গোবিন্দ কুমার নিজের অপরাধ স্বীকার করে। একইসাথে সে জানায়, স্থানীয় আসাদুর রহমান মোড়লের কাছ থেকেই এই গাঁজা সংগ্রহ করেছিল সে।
খবর পেয়ে শ্যামনগর থানার এসআই আনিসুর রহমান ঘটনাস্থলে পৌঁছে আটক গোবিন্দ কুমারকে পুলিশ হেফাজতে নেন। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে অভিযুক্ত আসাদুর রহমানের বক্তব্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।