September 14, 2026, 7:30 pm
শিরোনাম :
ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ী আটক।

গাজী ইদ্রিস :

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ী আটক।

১৫ আগস্ট (শনিবার ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় গত ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার রাত সাড়ে ১১ টা হতে ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকাসমূহ হতে প্রায় ৯৯ হাজার টাকা মূল্যের সর্বমোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত হরিনের মাংস ব্যবসায়ী হলেন শহিদুল গাজী (৪২) এবং রুসুল গাজী (২৩), খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা