September 11, 2026, 12:27 pm
শিরোনাম :
শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন শ‌্যামনগর প্রেসক্লাবে নির্বাচন, সভাপতি সামিউল মনির ও সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শ্যামনগরে হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন

শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

গাজী ইদ্রিস , নিজস্ব প্রতিনি‌ধি :

যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের মাঠমুখী করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় হেতালখালি নাসিরাবাদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা গাজী রবিউল ইসলামের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম এ রশিদ, উপদেষ্টা গাজী রবিউল ইসলাম, সদস্য মিয়ারাজ হোসেন, নাসিরাবাদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সালাম, সিরাতুন হোসেন, লাভলু, হিরণ কুমার বাউলিয়াসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম এ রশিদ বলেন, বর্তমান সময়ে তরুণ ও শিক্ষার্থীদের একটি অংশ মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন আসক্তিতে সময় ব্যয় করছে। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ বিনোদনের পাশাপাশি শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে।

ফাউন্ডেশনের উপদেষ্টা গাজী রবিউল ইসলাম বলেন, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেয়, সে বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা