October 28, 2026, 6:19 am
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। জামায়াতের চেয়ারম্যান প্রার্থী পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ দেবহাটায় বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক পাটকেলঘাটা পুলিশের অভিযানে ভেজাল সন্দেহে ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার, আটক ২ শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার  শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

শ্যামনগরে আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

নয়াডাক ডেস্ক :

আল্লামা সাঈদী (রহ.)-এর তৃতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন জামায়াতের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় কাশিমাড়ী মৎস্য সেট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

কাশিমাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক অধ্যক্ষ মাওলানা এ.ইউ.এম. গোলাম বারী, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম ও উপাধ্যক্ষ মাওলানা আবু বকর প্রমুখ। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা আল্লামা সাঈদী (রহ.)-এর জীবন, কর্ম ও ইসলামী আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ইসলামী আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

সভা শেষে আল্লামা সাঈদী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা