September 11, 2026, 1:10 pm
শিরোনাম :
শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন শ‌্যামনগর প্রেসক্লাবে নির্বাচন, সভাপতি সামিউল মনির ও সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শ্যামনগরে হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন

শ্যামনগরে র‌্যাব-৬-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও মাদক জব্দ ।। আটক ১

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগরে র‌্যাব-৬-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় নুরুজ্জামান গাজী (৩১) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় মূল হোতা পালিয়ে গেছে। আটক নুরুজ্জামান গাজী শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জায়েন উদ্দীন মুহাম্মদ জিয়াদের নেতৃত্বে র‌্যাবের একটি দল উপজেলার সুন্দরবনসংলগ্ন পার্শ্বেখালী এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ছাপড়া ঘরের ভেতর থেকে ১৫ বস্তা ভর্তি ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের নিষিদ্ধ ওষুধ ও মাদক জব্দ করা হয়।

জব্দকৃত ওষুধ ও পণ্যের মধ্যে রয়েছে Dobucard 5 mg, Adrenor 4 mg/2 mL, Cemik-Z 10 mg, Azoran 50 mg, Ciprofetepdadine Hydrochloride, Zuvimide 100 mg, Tepexiod 100 mg, Glycise-MP 5 mg, Ampules 10 mL (Sterile), Vitarche Gloss Hair Serum 115 mL, Gomela Cream 25 g, Esod, Winmax, Nitomy এবং Pregakem 1 mg। এছাড়া Titifac F-4 (Tube) Blue 2 mL পণ্যও জব্দ করা হয়েছে। অভিযান শেষে জব্দ করা মালামাল ও আটক চোরাকারবারিকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা