সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নে আতিয়ার রহমানের পুত্র মুক্তার গাজীর হাঁস-মুরগীর ঘর থেকে ১৮ ফুট অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। ২ ই সেপ্টেম্বর (বুধবার) সকালে সাপটি উদ্ধার করা হয়।
মুক্তার গাজী জানান , সকালে হাঁস-মুরগীর ঘর খুলে দিলে ২ টা হাঁস ও ১ টা মুরগি বাহিরে আসে। অন্য হাঁস-মুরগী ঘর থেকে বাহির না হওয়ায় আমার স্ত্রী উঁকি দিয়ে দেখতে যায়। এ সময় হাঁস-মুরগীর ঘরে বিশাল আকারের অজগর সাপ দেখে জ্ঞান হারান। পরবর্তীতে বন বিভাগকে বিষয়টি অবগত করা হয়।
সিপিজির সদস্য আববুল হোসেন জানান , আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিয়ে বন বিভাগকে অবগত করলে বন বিভাগ এসে সাপটি উদ্ধার করেন।
বুড়িগোয়ালিনী ফরেষ্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দীন বলেন , অজগর সাপটি সুন্দরবন থেকে খাবারের খোঁজে লোকালয়ে আসতে পারে। সাপটি উদ্ধার করে সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হবে।