September 14, 2026, 6:14 pm
শিরোনাম :
ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) বেলা আনুমানিক ১২টার দিকে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।নিহত শিক্ষার্থীরা হলো—সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ লাবিব হোসেন (১০) ও একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবা (১০)। লাবিব বাটকেখালী এলাকার মীর সাদ্দাম হোসেনের ছেলে এবং হাবিবা একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বিদ্যালয়ে আসার আগে বাটকেখালী এলাকার একটি পুকুরে গোসল করতে নামে লাবিব। গোসলের একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় লাবিবকে ডুবতে দেখে তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায় সহপাঠী উম্মে হাবিবা।
কিন্তু দুর্ভাগ্যবশত হাবিবাও পানির নিচে তলিয়ে যায়।পরবর্তীতে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুকুর থেকে তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।একই স্কুলের দুই শিক্ষার্থীর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুরো বাটকেখালী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট হাবিবার এই সাহসী আত্মত্যাগ এবং লাবিবের অকাল বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা