সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আমেনা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা খাতুন ওই গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে বাড়ির আঙিনার পুকুরঘাটে ওজু করতে যান আমেনা খাতুন। দীর্ঘ সময়েও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের ঘাটের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে তাকে মৃত পাওয়া যায়।
পরিবারের ধারণা, ওজু করার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে তার মৃত্যু হতে পারে।
পুলিশ জানান , ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ বিষয়টি অবগত হয়েছে। মরদেহ বর্তমানে পরিবারের বাড়িতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।