October 27, 2026, 6:24 pm
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। জামায়াতের চেয়ারম্যান প্রার্থী পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ দেবহাটায় বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক পাটকেলঘাটা পুলিশের অভিযানে ভেজাল সন্দেহে ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার, আটক ২ শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার  শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরার শ্যামনগরে ১১ বছ‌রের শিশু‌কে ধর্ষনের অভিযোগ

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ‌্যামনগর উপজেলার গুমানতলী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক নূর আলমের বিরুদ্ধে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

নানা বাড়িতে থেকে লেখাপড়া করার সুবাদে ওই শিক্ষককের কাছে প্রাইভেট পড়ত শিশুটি। পরিবারের অভিযোগ, প্রায় সাত মাস আগে প্রাইভেট পড়ানোর সময় কৌশলে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে শিশুটিকে অচেতন করে ধর্ষণ করা হয়। বর্তমানে শিশুটি প্রায় ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে পরিবার জানিয়েছে।

​ধর্ষণের পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ছাড়াও গুমানতলী মাদ্রাসার ছাত্র আবু হাসান ও হযরত আলীর বিরুদ্ধে শিশুটির আপত্তিকর ভিডিও ধারণ এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

​রোববার দুপুরে শিশুটির পরিবার ও স্বজনরা শ্যামনগর থানায় গিয়ে পুরো বিষয়টি পুলিশকে জানান। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানিয়েছেন যে, তারা বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং ভুক্তভোগী শিশুটি হাসপাতাল থেকে ফেরার পর লিখিত অভিযোগ গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা