June 4, 2026, 11:24 pm
শিরোনাম :
কৈখালী ফরেস্ট স্টেশনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ কুখ্যাত ডাকাত আটক কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২১ জেলে উদ্ধার রমজান নগর ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডশিপের এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ২ জন বনদস্যু আটক: ৪ জেলে উদ্ধার শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক। সুন্দরবনে দস্যুদের সাথে বন বিভাগের গুলি বিনিময়:হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার রমজাননগরে ফেইথ ইন এ্যাকশন সাসা টুগেদার প্রকল্পের স্টার্স্ট ধাপের সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে সেটেলমেন্ট কারসাজি: কোটি টাকার রায়ে ঘরবাড়ি গেল অন্যের নামে

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপ‌জেলার কৈখালী ইউনিয়‌নের জয়াখালী গ্রামে খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসারের দেওয়া এক বিতর্কিত রায়ের ফলে প্রায় ৩০ জন গ্রামবাসী তাদের বসতভিটা হারানোর শঙ্কায় পড়েছেন। অভিযোগ উঠেছে, কোটি টাকার বিনিময়ে আইন লঙ্ঘন করে অন্যের জমি ও বাড়িঘর ভুয়া বাদীর নামে রেকর্ড করে দিয়েছেন জোনাল সেটেলমেন্ট অফিসার রাজিব আহাম্মেদ।

স্থানীয়দের অভিযোগ, এসএ ম্যানুয়াল ১৯৩৫ এর ৫৩৩ ধারা মোতাবেক ‘জালিয়াতি এন্ট্রি সংশোধনের’ কথা থাকলেও জয়াখালীর কৈখালী মৌজা এখনও সরকারিভাবে পাবলিষ্ট হয়নি। এর আগেই “মিস মামলা নং-৮২৭/২৪”-এ একতরফা রায়ে রেকর্ড পরিবর্তন করে আলাদা খতিয়ান খোলা হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, এটি যেন “বিয়ে হওয়ার আগেই সন্তানের জন্ম” দেওয়ার মতো ঘটনা।

অভিযোগ অনুযায়ী, জয়াখালী গ্রামের মৃত আহমদাদ গাজীর ছেলে মোজাদ্দীদ দিং-এর দীর্ঘ ৬০ বছরের দখলীয় বাড়ি (দাগ নং ৪৯৩৬) অন্যের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। একইভাবে হাফিজুরের বাড়ি শহিদের নামে, আমিরুলের বাড়ি মজিদের নামে, শহিদুলের বাড়ি খয়রাতের নামে রেকর্ড করা হয়েছে। এমনকি মৃত ব্যক্তিদের বাদী সাজিয়েও রায় দেওয়া হয়েছে। এতে প্রায় ৩৫-৪০ জনের ঘরবাড়ি অন্যের নামে চলে গেছে।

ভুক্তভোগী মোজাদ্দীদ ও আমিরুল জানান, সেটেলমেন্ট অফিসের পিয়ন জাকির স্থানীয় কয়েকজন দালালের সহায়তায় কোটি টাকা তুলে অফিসার রাজিব আহাম্মেদকে ঘুষ দিয়েছেন। এর ফলেই এই ‘বেআইনি’ রায় এসেছে। তারা অভিযোগ করেন, “আমাদের দখল আছে, কাগজ আছে। কিন্তু মৌজা পাবলিষ্ট হওয়ার আগেই এভাবে রেকর্ড দেওয়ায় আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি।”

গ্রামবাসীর আশঙ্কা, এই রায়ের কারণে এলাকায় ব্যাপক অশান্তি ও দাঙ্গা সৃষ্টি হতে পারে। স্থানীয়দের দাবি, বৃটিশরা যেমন চিরস্থায়ী বন্দোবস্ত আইন দিয়ে জনগণকে শোষণ করেছিল, আজ তেমনি সেটেলমেন্ট অফিস চিরস্থায়ী দাঙ্গার ফাঁদ তৈরি করছে।

ভুক্তভোগীরা ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে ডিজি সেটেলমেন্টের কাছে অভিযোগ করেছেন এবং রায় বাতিলের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা