July 30, 2026, 3:04 pm
শিরোনাম :
শ্যামনগরে মাদক বিরোধী আলোচনা ও সচেতনমুলক সেমিনার অনুষ্ঠিত দায়িত্বশীলতায় শিক্ষার্থী-অভিভাবকদের আস্থার প্রতীক সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযান বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ঔষধ উদ্ধার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবসে র‌্যা‌লি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ শ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা , কৃষকের মাথায় হাত শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা ।। জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরের নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ শামুক জব্দ করেছে বনবিভাগ

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার

Reporter Name

খাগড়াছড়িতে সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় অবরোধ স্থগিতের পর এবার পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। টানা চারদিন অবরোধ চলার পর ৩০ সেপ্টেম্বর রাতে তা ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত ছিল।

আজ শনিবার (৪ অক্টোবর) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেয় জুম্ম ছাত্র-জনতা।

তারা সেখানে উল্লেখ করেছে, ৮ দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সেই সময় স্থগিত অবরোধ কর্মসূচির ডাক দেয় জুম্ম ছাত্র-জনতা।

এদিকে, খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনও বহাল রয়েছে ১৪৪ ধারা। সেখানে সংঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

প্রসঙ্গত, এর আগে গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, হামলা-অগ্নিসংযোগ ও ৩ জনকে হত্যার ঘটনায় আলাদা দু’টি মামলা করে পুলিশ।

এ ছাড়াও সদরে সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয় আরও একটি মামলা। সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি।

সেনাবাহিনী জানায়, ধর্ষণ ইস্যু পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা