September 14, 2026, 8:02 pm
শিরোনাম :
ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

নয়াডাক ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে মোহাম্মদপুরের নবীনগর সাঁকোর পাড়ে এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- হানিফ ও সবুজ। এছাড়া শরীফ ও জুয়েল নামে আরও দুই যুবক চিকিৎসাধীন আছেন।

‎পুলিশ জানায়, গনপিটুনিতে নিহত দুই জন সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই মামলা আছে। পাশাপাশি, একই ঘটনায় আরও দুইজন আহত আছেন। তারা পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এরাও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

‎স্থানীয়রা জানান, গতকাল মধ্যরাতে কয়েকজন ছিনতাইকারী নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর কাছে দেশীয় ধারাল অস্ত্র নিয়ে ছিনতাই করে। এরপর ভোর ৪টায় দ্বিতীয় দফায় আবারও ছিনতাই করতে আসলে স্থানীয়রা ঘেরাও করে ৪ ছিনতাইকারীকে আটকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, গণপিটুনিতে আহত ছিনতাইকারী সুজন ওরফে বাবলু ও ফয়সাল ঢাকা উদ্যান এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের অন্যতম প্রধান জনি ওরফে রক্তচোষা জনির ঘনিষ্ঠ বন্ধু। এরা এ এলাকায় প্রতিনিয়ত ছিনতাই করে। ছিনতাইকারীদের প্রতিনিয়ত এমন অত্যাচারে বাসিন্দা অতিষ্ঠ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে ছিনতাইকারীরা প্রকাশ্যে এমন কর্মকাণ্ড করলেও স্থানীয় পুলিশ প্রশাসনকে তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানোর কয়েকদিনের মধ্যে জামিনে বের হয়ে এসেই আবারও প্রকাশ্যে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটায়।

‎এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক জানান, এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে জুয়েল ও শরীফ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এছাড়াও, যারা গণপিটুনির ঘটনায় আহত ও নিহতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই মামলা আছে।

এর আগে সোমবার মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে মো. ইয়ামিন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা ফাহিম নামে এক যুবক গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা