June 5, 2026, 6:24 am
শিরোনাম :
কৈখালী ফরেস্ট স্টেশনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ কুখ্যাত ডাকাত আটক কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২১ জেলে উদ্ধার রমজান নগর ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডশিপের এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ২ জন বনদস্যু আটক: ৪ জেলে উদ্ধার শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক। সুন্দরবনে দস্যুদের সাথে বন বিভাগের গুলি বিনিময়:হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার রমজাননগরে ফেইথ ইন এ্যাকশন সাসা টুগেদার প্রকল্পের স্টার্স্ট ধাপের সমন্বয় সভা অনুষ্ঠিত

বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা, মেয়ে-জামাতাসহ ৪ জন গ্রেফতার

আব্দুল আলিম, শ্যামনগর

সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মাকে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ে, জামাতা ও নাতনিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার কাকশিয়ালী গ্রামে। নিহত ফাতেমা বেগম ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফাতেমা বেগমের সঙ্গে তার কন্যা খালেদা বেগমের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন বিকেলে খালেদা বেগম তার স্বামী আফজাল হোসেন, মেয়ে সাজেদা, সুমাইয়া ও ছেলে আব্দুল্লাহকে নিয়ে মায়ের বাড়িতে যান। একপর্যায়ে বাকবিতণ্ডার জেরে তারা সবাই মিলে ফাতেমা বেগমকে লাঠি দিয়ে বেধড়ক প্রহার করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় তারা।স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে মেয়ে খালেদা বেগম, জামাতা আফজাল হোসেন, নাতনি সাজেদা ও সুমাইয়ার নামে থানায় হত্যা মামলা (নং-৪) দায়ের করেন।

কালিগঞ্জ থানার সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে র‍্যাব আশাশুনি এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে। পরদিন বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত চারজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে মামলা তদন্ত দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।”স্থানীয় এলাকাবাসীর দাবি, একটি তুচ্ছ পারিবারিক বিরোধের জেরে মাকে হত্যা করার মতো নৃশংস ঘটনা মানবতাকেও লজ্জিত করেছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা