April 20, 2026, 10:38 pm
শিরোনাম :
সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড শ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধন রমজাননগরে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত বন্য শুকর লোকালয়ে : কৈখালী ফরেষ্ট কর্তৃক সুন্দরবনে অবমুক্ত শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ রমজাননগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী।

ভেটখালী ইসলামী ব্যাংকের এটিএম বুথ অপসারণ না করার দাবীতে মানববন্ধন

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজার সংলগ্ন ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক স্থাপিত এটিএম বুথটি অপসারণ না করার দাবীতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ই অক্টোবর (সোমবার) বিকাল ৩ টায় ভেটখালী ইসলামী ব্যাংক পিএলসি বুথের সামনে উক্ত মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী, শিকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওলানা আবু ইদ্রিস, মাওলানা মোঃ মফিজুর রহমান, মোঃ মাহবুব হোসেন। মানব বন্ধনে বক্তারা বলেন, এই বুথটি ভেটখালী ও আশপাশের এলাকার মানুষদের দীর্ঘদিন ধরে ব্যাংকিং সুবিধা প্রদান করে আসছে। বুথটি অপসারণ করা হলে সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন। মানব বন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংক পিএলসি’র ঊদ্ধর্তন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এটিএম বুথটি বহাল রাখার অনুরোধ জানান। তারা আশা প্রকাশ করেন, ব্যাংক কর্তৃপ এলাকাবাসীর দাবি বিবেচনা করে বুথটি অপসারণের সিদ্ধান্ত থেকে সরে আসবেন। মানব বন্ধন অনুষ্টানটি পরিচালনা করেন শিক্ষক মোঃ মশিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা