September 14, 2026, 8:55 pm
শিরোনাম :
ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

শ্যামনগরে সুন্দরবনে বাঘের আক্রমনে মৌয়াল আহত

নয়াডাক ডেস্ক :

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমনে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি সাতীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।রোববার (১০ মে) সকাল প্রায় ৮টার দিকে সাতীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের আওতাধীন কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে এ ঘটনা ঘটে। ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়, মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহে যান। তারা পায়রাটুনি খাল এলাকায় মধু আহরণে ব্যস্ত থাকাকালে হঠাৎ বনের ঝোপের আড়াল থেকে একটি বাঘ বেরিয়ে এসে বাবলু গাজীর ওপর হামলা চালায়। এ সময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার শুরু করেন এবং লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে দ্রুত সাতীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতের বাবা মালেক গাজী বলেন, “আমরা একসঙ্গে মধু সংগ্রহ করতে গিয়েছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে।” স্বজনরা জানান, বাবলু গাজীর শরীরের কয়েকটি স্থানে গভীর ত রয়েছে। বর্তমানে তিনি সাতীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ফিরে আসা মৌয়ালরা বলেন, সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। জীবিকার তাগিদে বাঘের আতঙ্ক নিয়েই তাদের বনে প্রবেশ করতে হয়।এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য বারবার সতর্ক করা হলেও মাঝেমধ্যেই বাঘের আক্রমণের মতো দুর্ঘটনা ঘটে। আহত মৌয়ালের চিকিৎসার বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা