September 19, 2026, 3:30 am
শিরোনাম :
কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউ,পি সদস্যা আসমা সভাপতি হিসাবে নির্বাচিত কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবনে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলি*বর্ষণ: ডাকাতির মালামাল ফেলে চম্পট ডাকাত দলের শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পল্লীতে পুকুরের পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু হলো—দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। ইকবাল হোসেন তার নানার বাড়ি সোনাতলা গ্রামে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে আব্দুল্লাহ ও ইকবাল বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পুকুরের পানিতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে গিয়ে পানির মধ্যে দুজনকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে দেখা যায়, দুজনই মারা গেছে।

মামা-ভাগ্নের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সোনাতলা গ্রামের পরিবেশ। সন্তান হারিয়ে দুই পরিবারে চলছে শোকের মাতম। হৃদয়বিদারক এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা