April 21, 2026, 1:41 am
শিরোনাম :
সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড শ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধন রমজাননগরে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত বন্য শুকর লোকালয়ে : কৈখালী ফরেষ্ট কর্তৃক সুন্দরবনে অবমুক্ত শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ রমজাননগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী।

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

ওমর ফারুক , নিজেস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধলবাড়িয়া ইউনিয়নের শাখার উদ্যোগে নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় সেকেন্দারনগর চৌমোহনী বাজারে ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারী আহমদ শাহা মাসউদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ ও আশাশুনি) আসনের বাংলাদেশ জামায়াতের ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর শ্রমিক ও কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক আব্দুল গফফার,কালিগঞ্জ উপজেলা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্ম পরিষদের সদস্য ড: মিজানুর রহমান,কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান,ধলবাড়িয়া ইউনিয়নের বাংলাদেশ জামায়াতের ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রহমান ওসমানী,সেকেন্দারনগর চৌমোহনী বাজার বণিক সমিতির সভাপতি হাফেজ খায়রুল বাসার,রতনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো: আফতাবুজ্জামানপ্রমুখ।
মুহাদ্দিস রবিউল বাশার বলেন,
“সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সৎ ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আসুন, আমরা সৎ নেতৃত্বকে নির্বাচিত করে সংসদে পাঠাই। এছাড়াও সকাল ১০ টা থেকে উকশা উচ্চ বিদ্যালয়,ডি আর এম আইডিয়াল কলেজ, রাজবাড়ি ডিগ্রি কলেজে ও কাটুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং বেলা ১২ ঘটিকায় রতনপুর গড়ুইমহল ঈদগাহ মাঠে মহিলা সমাবেশ,কদমতলা বাজারে পথসভা,রতনপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা